ইকবাল হোসেন | ০১:৪২ এএম, ২০২১-০১-২১
রাঙামাটি পৌরসভার ওয়ার্ড গননা শুরু যেই ওয়ার্ড থেকে সেই ১নং ওয়ার্ডের রিজার্ভ বাজার সিএনজি স্টেশন থেকে লঞ্চঘাট যাওয়ার রাস্তার পাশে ময়লা জমে স্তুপ হয়ে থাকায় দূর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ীরা পাশাপাশি রাস্তায় চলাচলরত পথচারীরাও আছে দুর্ভোগে।
পৌরসভার ডাস্টবিনের ময়লা-আবর্জনা যথাসময়ে অপসারণ না করায় দূর্গন্ধে ব্যবসায়ী ও পথচারীরা প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে।
রাঙামাটির নদীপথের সকল উপজেলার হাজারো যাত্রী এই রাস্তা দিয়ে চলাচল করে। এছাড়াও পর্যটক ও এলাকার জনসাধারণ এবং ব্যবসায়ীরাও এই রাস্তাটাই ব্যবহার করেন। কিন্তু ডাস্টবিনের ময়লা প্রতিনিয়ত অপসারণ না করায়। ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা ও দূর্গন্ধে প্রায়সই বিপাকে পরছেন যাত্রী, পর্যটক ও পথচারী ও ব্যবসায়ীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভা কর্তৃক বসানো ডাস্টবিন কাত হয়ে পড়ে আছে আর ময়লা-আবর্জনা সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ছড়াচ্ছে দূর্গন্ধ।
ব্যবসায়ী ও পথচারীরা বলেন, পৌরসভা যদি প্রতিনিয়ত সঠিকভাবে ময়লা অপসারণ করতো তাহলে আমাদের এই দুর্ভোগ পোহাতে হতো না।জনপ্রতিনিধির অবহেলার করনেই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited