কাপ্তাই প্রতিনিধি | ০৭:০৯ পিএম, ২০২০-০৯-১২
চলতি বর্ষা মৌসুমে অনাবৃষ্টির ফলে কাপ্তাই লেকে পানি সঙ্কট চরম আকার ধারণ করেছে। ফলে পানির অভাবে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সুত্রে জানা যায়, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই লেকে পানি থাকার কথা ১০৩ ফুট মীন সী লেভেল (এমএসএল) এর উপরে। কিন্ত শনিবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত কাপ্তাই লেকে পানি রয়েছে ৯৯ ফুট এমএসএলেরও কম। তাই পানি স্বল্পতায় এই কেন্দ্রের সব জেনারেটর চালু রেখে বিদ্যুৎ উৎপাদন সচল রাখা যাচ্ছেনা বলে জানিয়েছেন দায়িত্বরত প্রকৌশলীরা।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ.টি.এম আব্দুজ্জাহের জানান, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে ৫ টি জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা গেলেও বর্তমানে পূর্নবাসন কাজে ২ নং ইউনিটটি বন্ধ রাখা হয়েছে। পানির অভাবে ১, ৪ ও ৫ নং ইউনিট বন্ধ রয়েছে, তাই শুধুমাত্র ৩ নং ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮ টা পর্যন্ত কন্ট্রোল রুমের রেকর্ড অনুযায়ী ৩ নং ইউনিট হতে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। অথচ এই কেন্দ্রের ৫ টি ইউনিট হতে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রীডে পাঠানো হয়।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা জানান, এই বছর পাহাড়ে বৃষ্টিপাত কম হওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। যদি টানা এক সপ্তাহ কাপ্তাই সহ পার্বত্যঞ্চলে বৃষ্টি হয় তাহলে আবারোও পানি সঙ্কট কেটে পুরোদমে উৎপাদনে যেতে পারবে এই পানি বিদ্যুৎ কেন্দ্র।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited