অল্পের জন্য বেঁচে গেলো বাসভর্তি ৩৫ যাত্রী


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৩৪ পিএম, ২০২১-০১-১৫

অল্পের জন্য বেঁচে গেলো বাসভর্তি ৩৫ যাত্রী

রাঙামাটির শিমুলতলী এলাকায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। এ দুর্ঘটনায় অল্পের জন্য ৩৫ যাত্রী বেঁচে গেলেও ৭ যাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে রাঙামাটি শহরের শিমুলতলী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাঙামাটি-জ ০৪-০০১৪ নাম্বারের বাসটি যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে রাঙামাটিতে আসছিলো।

সদর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে আহত ৭ যাত্রীর মাঝে তিন জনের অবস্থা গুরুতর। আহতরা হলেন-কালাধন চাকমা (৩২), শ্যামল চাকমা (৫৫), মো. ইউনুছ (৭৫), আবদুল হক (৪), মো. সোলাইমান (৪০) ও মো. মীর হোসেন (২০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহি লোকাল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শিমুলতলীস্থ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের দেওয়ালের সাথে দুর্ঘটনায় পতিত হয়। এতে কম বেশী ছোট খাটো ১৫ জনের মত আঘাত প্রাপ্ত হয়েছে। ৭ জনকে সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বাকি যাত্রীরা নিজ নিজ ঘর বাড়িতে ফিরে গেছেন। বাসটি দুর্ঘটনার সাথে সাথে চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়রা জানায়, আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। যদি সড়কের ডান পাশে বাসটি পড়ে যেত তাহলে ৩৫ যাত্রীর সবাই মারা যেত।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন জানিয়েছেন, রাঙামাটি-জ ০৪-০০১৪ নাম্বারের যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে ছেড়ে এসে শিমুলতলী পাসপোর্ট অফিসের সামনে গিয়ে ব্রেকফেল দুর্ঘটনা ঘটে। জনগণ ও পুলিশের সহযোগিতায় ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা নিজ নিজ বাড়ি বাড়িঘরে চলে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ মারা যেতে শুনা যায়নি।