নিজস্ব প্রতিবেদক | ১১:৪৮ পিএম, ২০২১-০১-১৪
রাজধানীর মাষ্টার মাইন্ড স্কুলের শিক্ষার্থী আনুসকাকে ধর্ষণ,হত্যাসহ সারা দেশে নারী ও শিশুদের প্রতি নির্যাতন,নিপীড়নের প্রতিবাদে রাঙামাটিতে মোমবাতি প্রজ্জলন মানবন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী নারী ও শিশু অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে রাঙামাটি কমিটির উদ্যোগে মোমবাতি প্রজ্জলন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নারী ও শিশু অধিকার ফোরাম রাঙামাটি জেলা শাখার আহবায়ক নুর জাহান বেগমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিসেস মৈত্রী চাকমা।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্ধয় বলেন,বর্তমান সরকারের স্বৈরাচারী আচরণের কারনে সামাজিক পরিবেশ পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তাই অতিদ্রুত এই সরকারকে পদত্যাগে বাধ্য করে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। দেশে যে হারে নারী ও শিশু নির্যাতন বাড়ছে এতে বুঝা যাচ্ছে দেশে আইনের শাসন প্রতিটি পদে পদে ভুলন্টিত হচ্ছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারী ও শিশু অধিকার ফোরাম রাঙামাটি জেলা শাখার আহবায়ক নুর জাহান বেগম,নারী ও শিশু অধিকার ফোরাম রাঙামাটি শাখার সদস্য সচিব সালেহা বেগম,জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আমির মোহাম্মদ ছাবের, রাঙামাটি পৌর শ্রমিক দলের সভাপতি মোজাফ্ফর হোসেন,রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ আল আমিনসহ শিশু ওনারী ফোরামের দেড়শতাধিক নেতাকর্মীগণ।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited