নানিয়ারচর জোনের শীতবস্ত্র ও ত্রান সামগ্রী বিতরণ


মেহেরাজ হোসেন সুজন    |    ১২:৫৫ এএম, ২০২১-০১-১১

নানিয়ারচর জোনের শীতবস্ত্র ও ত্রান সামগ্রী বিতরণ

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে হাড়ঁ কাপানো শীতে রাঙাামটির নানিয়ারচর উপজেলার দূর্গম বুড়িঘাট এলাকার পাহাড়ী-বাঙ্গালী অসহায়-দুস্থদের মাঝে সদর দপ্তর রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে নানিয়ারচর জোন কর্তৃক বুড়িঘাট পূনর্বাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২ ঘটিকায় শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।

উক্ত কর্মসূচীতে সদর দপ্তর রাঙ্গামাটি রিজিয়ন হতে প্রাপ্ত বেশকিছু শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী ৭ইবি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর এ ডাব্লিউ এম হাসিবুল হাসান এর নেতৃত্বে বিতরণ করা হয়।
সামাজিক দুরত্ব বজায় রেখে অত্র এলাকার অসহায়-দুস্থ পরিবারের মাঝে বিতরণ কার্যক্রম করা হয়। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী যেকোন ক্রান্তিকালে জনসাধারণের পাশে এসে দাঁড়ানোর এই ধারা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তারা।