সেনাবাহিনীর উদ্যােগে রাজস্থলীতে শীতার্তের  মাঝে কম্বল বিতরন


আইয়ুব চৌধুরী    |    ০২:৪৮ পিএম, ২০২১-০১-১০

 সেনাবাহিনীর উদ্যােগে রাজস্থলীতে শীতার্তের  মাঝে কম্বল বিতরন

ডেয়ারিং টাইগার্স ( ২৩ইষ্ট বেঙ্গল)কাপ্তাই জোনের উদ্যােগে রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নে ২৩ ইষ্ট বেঙ্গল রাজস্থলী সাব জোনের সার্বিক সহযোহিতায় কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্ণেল গাজী মিজানুল হক  পি এস  সি এর নির্দেশনায় প্রায় দেড় শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরন করা হয়েছে।  ১০জানুয়ারি  রবিবার সকাল ১১ টায় পাহাড়ী বাঙ্গালী শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র তুলে দিয়েছেন কাপ্তাই জোনের জোন উপঅধিনায়ক মেজর ইয়াসির আদনান । 

বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন সৌমিক ইসলাম , সিনিয়র ওয়ারেন্ট অফিসার  মুখলেছুর রহমান সহ সেনাবাহিনীর সদস্য বৃন্দ।  শীতবস্ত্র বিতরন অনুষ্টানে জোন উপঅধিনায়ক বলেন, সেনাবাহিনীর কাজ শুধু নিরাপত্তা দেয়া নয়, সামাজিকতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী কম্বল বিতরন সহ নানা জনকল্যাণ মুখী কাজ গুলো ধারাবাহিকভাবে করে যাচ্ছে। সেনাবাহিনী শিক্ষা স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন। পাহাড়ে শীতার্ত গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তশালী মানুষের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক 

সংগঠনকে  এগিয়ে আসার আহবান জানান জোন উপঅধিনায়ক মেজর ইয়াসির আদনান। 

তিনি আরো বলেন, সন্ত্রাসী  চাঁদা বাজি কারো বন্ধু নই,সকলে জাতির কাছে শত্রু। তাদের প্রতিহত করতে হবে। পার্বত্য এলাকায় শান্তি ফিরিয়ে আনতে হলে সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে এলাকার শান্তি ফিরে আনতে হবে।