সেনাবাহিনীর উদ্যোগে রাজস্থলীতে শীতার্তের  মাঝে কম্বল বিতরন


আইয়ুব চৌধুরী    |    ১০:৪৪ পিএম, ২০২১-০১-০৭

সেনাবাহিনীর উদ্যোগে রাজস্থলীতে শীতার্তের  মাঝে কম্বল বিতরন

ডেয়ারিং টাইগার্স কাপ্তাই জোনের উদ্যােগে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় ১২০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরন করা হয়েছে।  ৭ জানুয়ারি বৃহস্পতিবার  দুপুর ১২ টায় বাঙ্গালহালিয়া সাব জোন প্রাঙ্গনে পাহাড়ী বাঙ্গালী শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র তুলে দিয়েছেন কাপ্তাই জোনের জোন অধিনায় লেঃ কর্ণেল গাজী মিজানুল হক, পি, এস,  সি,।

বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন  জোন উপঅধিনায়ক মেজর ইয়াসির অাদনান, ক্যাপ্টেন মুশফিকুর অাহম্মেদ সামিত, ক্যাপ্টেন দেবাশিষ সরকার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ,শাহাদাত হোসেন। শীতবস্ত্র বিতরন অনুষ্টানে জোন অধিনায়ক বলেন, সেনাবাহিনীর কাজ শুধু নিরাপত্তা দেয়া নয়, সামাজিকতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী কম্বল বিতরন সহ নানা জনকল্যাণ মুখী কাজ গুলো ধারাবাহিকভাবে করে যাচ্ছে।

সেনাবাহিনী শিক্ষা স্বাস্থ্য ও অার্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন। পাহাড়ে শীতার্ত গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তশালী মানুষের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক 

সংগঠনকে  এগিয়ে অাসার অাহ্বান জানান জোন কমান্ডার লেঃ কর্ণেল গাজী মিজানুল হক পি, এস, সি,।