হাঁড় কাপানো শীতে অসহায় মানুষদের দুয়ারে কাউখালীর ইউএনও


এম এইচ ইকবাল    |    ০৩:৪৯ পিএম, ২০২১-০১-০৫

হাঁড় কাপানো শীতে অসহায় মানুষদের দুয়ারে কাউখালীর ইউএনও

কনকনে শীত উপেক্ষা করে গাড়িতে করে শীতবস্ত্র  নিয়ে গ্রামে গ্রামে দরিদ্র ও অসহায় মানুষের গায়ে জড়িয়ে দিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদার।

পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার (০৪ জানুয়ারি ) দিবাগত রাতে কাউখালী উপজেলার পোয়াপাড়া, রাঙ্গীপাড়া, আমতল, কাশখালী, গ্রামের শীতার্ত ও অসহায় মানুষগুলোর মধ্যে  শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

রাঙ্গীপাড়া এলাকার  শারীরিক প্রতিবন্ধী হাসিনা  বলেন, আমার পরিবারের সবার শীতের কাপড় খুব দরকার ছিলো, শীতে খুব কষ্ট পাচ্ছিলাম আমরা। ঠিক  ঐ মূহুর্তে ইউএনও স্যার রাতের বেলা আমাদের বাড়িতে শীতের কাপড় নিয়ে আসলেন । স্যার শুনেছিলাম অনেক ভাল মানুষ আজ তা প্রমান পেলাম। 

কাউখালী  উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদার  মঙ্গলবার রাতে শীত জেঁকে বসলে আমি উপজেলাতে রাতের বেলা ঘুরে অসহায় মানুষগুলোর কষ্ট অনূভব করে উপলব্ধি করেছি।প্রচণ্ড শীত নিবারণের জন্য তাদের ন্যূনতম শীতের গরম কম্বল নেই। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই সহযোগিতা।