প্রসুতিকে ছাত্রলীগ কর্মীর রক্ত দান


মোঃ আলী আজগর    |    ০৯:৩০ পিএম, ২০২১-০১-০৪

প্রসুতিকে ছাত্রলীগ কর্মীর রক্ত দান

"যদি রক্ত দানে বাঁচে অন্যের প্রাণ, তাহলে করবো না কেনো রক্ত দান" আজ ৪ঠা জানুয়ারি ছাত্রলীগের জন্মদিনে অন্যরকম এক ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক মো নিজাম উদ্দিন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আজ বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এডমিট থাকা এক প্রসুতি মাকে ও পজিটিভ রক্তদান করেছেন।

এসময় উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসহাক মিয়া, ১নং বিলাইছড়ি সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ আলী আজগর, ১নং বিলাইছড়ি সদর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক থিং থিং মং মার্মা।