বিলাইছড়িতে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


মোঃ আলী আজগর    |    ০৭:০৫ পিএম, ২০২১-০১-০৪

বিলাইছড়িতে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজ ৪জানুয়ারী ২০২০ইং। বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজকের এই দিনে ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। ছাত্রলীগের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৯৪৮ সালে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হওয়ার পর বায়ান্নর ঐতিহাসিক ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের অগ্রণী ভূমিকা রয়েছে। তাই আজকের এই দিনটি ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগ কর্মীদের আয়োজনে কেক কেটে দিনটি উদযাপন হয়।

প্রতিষ্ঠিাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য এবং বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ–সভাপতি সুকুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম–সাধারণ সম্পাদক শুভাশিস কর্মকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম–সাধারণ সম্পাদক সাধুয়াই মার্মা, ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী প্রতিমা মুৎসুদ্দী, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো নজরুল ইসলাম সহ ছাত্রলীগের সহযোগী অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিলাষ তঞ্চঙ্গ্যা।

তিনি বলেন- বাংলাদেশ ছাত্রলীগের অনেক গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। দেশ এবং জাতির ভবিষ্যত কান্ডারী ছাত্ররাজনীতি। তাই তিনি বিলাইছড়ি উপজেলা শাখার ছাত্রলীগের কর্মীদের জনগণের সেবক হয়ে কাজ করার জন্য আহব্বান করেন। অনুষ্ঠানে সঞ্চানলায় ছিলেন মো ইসহাক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, বিলাইছড়ি উপজেলা শাখা, সভাপতিত্ব করেন উষামং মার্মা সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, বিলাইছড়ি উপজেলা শাখা। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রয়েল মার্মা, ১নং বিলাইছড়ি সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক থিং থিং মং মার্মা, ২নং ফারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ডালিম তঞ্চঙ্গ্যাসহ ছাত্রলীগ ও যুবলীগের নেত্রীবৃন্দ।