কাউখালীতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


এম এইচ ইকবাল    |    ০৬:৪৪ পিএম, ২০২১-০১-০৪

কাউখালীতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন শিক্ষা, শান্তি, প্রগতির ধারক বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালি, আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করে কাউখালী উপজেলা ছাত্রলীগ। 

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহীন আলম এর সঞ্চালনায়, সভাপতি থুইশিপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশুদোহা চোধুরী, সহ-সভাপতি ক্যজাই মারমা, সাবেক আইনবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি অংক্যজ চৌধুরী, সাধারন সম্পাদক নাজিম উদ্দীন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মাইনুদ্দীন, সাধারন সম্পাদক আজিজুর রহমান রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অভিমং চৌধুরী, যুগ্ম সম্পাদক সালাহ উদ্দীন হামিদ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক অনুমং চৌধুরী অনু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম শিকদার, সহ সভাপতি মোঃ মাহফুজ, সহ-সভাপতি আব্দুল মোতালেব নাহিদুল ইসলাম প্রমূখ।