শহিদুল ইসলাম হৃদয় | ০৫:২৬ পিএম, ২০২১-০১-০৪
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে মোটরসাইকেল শোভাযাত্রা, শান্তির পায়রা ও বেলুন উড়ানো এবং আলোচনা সভা মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল শহরের ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনস্টিটিউটে জেলা ছাত্রলীগের আয়োজিত অনুষ্ঠানে জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাবেক স্থানীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, কাউখালি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসই প্রু চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, রাঙামাটিতে ছাত্রলীগ এখন অতীতের যে কোন সময়ের চাইতে শক্তিশালী। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠার বার্ষিকী কেট কাটা হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে ছাত্রলীগ কর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited