স্মৃতিবিন্দু চাকমা | ০১:৩৩ এএম, ২০২১-০১-০৪
জুরাছড়ি উপজেলায় আজ রবিবার জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় শুভ উদ্ধোধন ও জেলাপরিষদ অর্থায়নে সুবলং খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন উদ্ধোধন এবং গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, উন্নয়নের অগ্রগতি থেমে থাকবেনা। রাজনীতির ক্ষেত্রে মতাদর্শ থাকতে পারে, এলাকার উন্নয়ন করতে হলে প্রয়োজন সকলের সার্বিক সহযোগিতা। বিগত সময়ের জুরাছড়ি কি অবস্থায় ছিল,আর বর্তমানে কি হয়েছে তা একটু অনুভব করার জন্য জনসাধরণের প্রতি অনুরোধ করেন।
এছাড়া ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন,শিক্ষা সহ যোগাযোগ অবকাঠামো উন্নয়নের জন্য যা কিছু সহযোগিতা প্রয়োজন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ করে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেই মোতাবেক জুরাছড়ি উপজেলা কখনো পিছিয়ে থাকতে পারেনা। প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েরা যাহাতে শিক্ষার সুযোগ পায় সেজন্য জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য বিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করে দেওয়ার আশাবাদ জানান।
জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চারু বিকাশ চাকমা’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ১নং জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা। বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা,উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা প্রমূখ।
উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা জুরাছড়ি উপজেলার বিভিন্ন সমস্যার কথা সংসদ সদস্যর কাছে তুলে ধরে বলেন,জুরাছড়ি থেকে বগাখালী পর্যন্ত যোগাযোগের সুব্যবস্থা করা হলে এলাকার জনগণ অনেকটা উপকৃত হবে। অন্যদিকে জুরাছড়ি সদর থেকে বরকলক পর্যন্ত রাস্তাটি করা হলে তাহলে এলাকার জনগণ তামাক চাষ বাদ দিয়ে অন্যান্য চাষে আগ্রহী হয়ে উঠবে।
এছাড়া ও সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, প্রতিবন্ধকতা সৃষ্টি না হলে উন্নয়ন করা সম্ভব। কে কোন দল করে দেখার বিষয় নয়, উন্নয়নের জন্য প্রয়োজন একতাবদ্ধ।
একই দিনে উপজেলা সদরে গণ সংবর্ধনা অনুষ্ঠানে ফুল প্রধান অতিথি এবং বিশেষ অতিথি কে বরণ করেন,প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি,সহকারি প্রাথমিক শিক্ষক সমিতি সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,উপজেলা প্রশাসন,সুবলং শাখা বনবিহার উপাসক উপাসিকা পরিষদ।
আলোচনা সভায় রির্সোস কর্মকর্তা মোরশেদুল আলম এর সঞ্চালনায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সদস্য জ্ঞানেন্দু, বিকাশ চাকমা,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ কর্তৃক প্রধান অতিথি দীপংকর তালুকদার হারমোনিয়াম,তবলা,জেনারেটর এবং জেলা ক্রীড়া অফিস কর্তৃক খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ সহ প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited