শহিদুল ইসলাম হৃদয় | ০৬:৫৬ পিএম, ২০২১-০১-০২
রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ ২ নং ওয়ার্ডের এসপি অফিস সংলগ্ন নিচের রাস্তা এলাকায় ৬০ বছর আগে নির্মিত ঝুঁকিপূর্ণ তিন তলা বিল্ডিংয়ে অপরিকল্পিত ভাবে নতুন ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।
এই এলাকার পুরনো বিল্ডিং এর মধ্যে এটিও একটি। ইতিমধ্যেই বিল্ডিংটির কিছু অংশ ঝড়ে পরতে দেখা যাচ্ছে তার উপর আরো চাপ প্রয়োগ করা হলে যে কোনো সময় বিল্ডিংটি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে এবং যদিও এমন কোনো দুর্ঘটনা ঘটে তাহলে নিচে বসবাসরত পরিবার গুলোর জীবন বাঁচাতে হিমশিম খেতে হবে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।
বিল্ডিংএর নির্মাণ কাজ বন্ধ করাসহ মানুষের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে স্থানীয় এলাকাবাসী ২৯ ডিসেম্বর ২০২০সালে জেলা প্রশাসক ও রাঙামাটি পৌরসভার কাছে একটি লিখিত অভিযোগ প্রদান করেন এবং ২ জানুয়ারি ২০২১ ইং শনিবার সকালে পৌরসভার লোকজন এসে উক্ত ভবন নির্মাণের কাজ বন্ধ করেছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।
এবিষয়ে ভবনটির মালিক কামরুল ইসলামের সাথে কথা বললে তিনি পৌরসভার কোনো অনুমোদন ছাড়াই কাজ করার বিষয়টি স্বীকার করে বলেন, বিল্ডিংটার ঐ তলাটি আগে থেকে ছিলো।বর্তমানে একটু নড়বড়ে হয়ে যাওয়ার কারণে বিল্ডিং এর ঐ অংশটুকু ভেঙ্গে পুনরায় সংস্কার করা হচ্ছে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited