নানিয়ারচরে ব্যাপক হারে কুকুরের দেহে টিকাদান বিষয়ে অবহিতকরন সভা


মেহেরাজ হোসেন সুজন    |    ০৩:৩৬ পিএম, ২০২০-১২-২৮

 নানিয়ারচরে ব্যাপক হারে কুকুরের দেহে টিকাদান  বিষয়ে অবহিতকরন সভা

২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্ক মুক্ত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়,স্থানীয় সরকার মন্ত্রণালয়,প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জাতীয় জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কর্মসূচী বাস্তবায়ন চলছে।উক্ত কর্মসূচী বাস্তবায়নের আওতায় নানিয়ারচর উপজেলার প্রতি ইউনিয়নে ৪ জন করে মোট ১৬ জন উপজেলার ৪ টি ইউনিয়নে ৫ দিন ব্যাপী কার্যক্রম সম্পন্ন করবেন।

কর্মসূচীর আওতায় নানিয়ারচরে ব্যাপক হারে কুকুরের দেহে টিকাদান ( এম ডিভি) কার্যক্রম বিষয়ে অবহিতকরন সভা অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে নানিয়ারচর উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ও সভা উদ্ধোধন করেন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।

উপজেলা মেডিকেল অফিসার রুমানা হাওলাদার ও মোঃ-আবদুল্লাহ আল রোমান (এম. ডি.ভি)সুপার ভাইজার(সি ডি সি-ডি জি এইস এস)এর সঞ্চালনায় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ-সাব্বির রহমান, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জোতিল কান্তি চাকমা সহো নানিয়ার চর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রমূখ জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধী,এ রোগে মৃত্যুর হার শতভাগ। জলাতঙ্ক রোগটি মূলত কুকুরের কামড় বা আচঁড়ের মাধ্যমে ছড়ায়। তবে প্রায় ৯৫ শতাংশ ই ছড়ায় কুকুর থেকে।