পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি মনিটরিং কর্মশালা অনুষ্ঠিত


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ০২:৩০ পিএম, ২০২০-১২-২৬

পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি মনিটরিং কর্মশালা অনুষ্ঠিত

"ছেলে হোক, মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট " এই প্রতিপাদ্যে রাঙামাটিতে মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি মনিটরিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পরিকল্পনা ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও জেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ের বাস্তবায়নে আজ শনিবার সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক বেগম শাহান ওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্ট সেলিনা আক্তার ,পরিকল্পনা ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।

অন্যান্যর মধ্যে, পরিকল্পনা ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সফিকুর রহমান, গবেষণা কর্মকর্তা ও ডিডিও পীযূয কান্তি দত্ত , জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা.বেবি ত্রিপুরা সহ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।