পর্যটনখাতে নতুন মাত্রা যোগ করেছে হোটেল ইফশা


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:২৮ পিএম, ২০২০-১২-২৪

 পর্যটনখাতে নতুন মাত্রা যোগ করেছে হোটেল ইফশা

পর্যটকদের রুচিসম্মত ও আরামদায়কের প্রতুশ্রুতি নিয়ে পর্যটনখাতে নতুন মাত্রা যোগ করেছে হোটেল ইফশা।বৃহস্পতিবার সন্ধ্যায় পুরাতন বাস স্টেশনে হোটেল ইফশায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে  উদ্ধোধন করা হয়।এসময় ইমাম সাইফুল ও মোয়াজ্জীন ইউসুফ আলী ব্যবসা বিস্তারে দোয়া করেন।

ইফশা হোটেলের প্রোপাইটার ইউসুফ চৌধুরী বলেন,পর্যটনখ্যাত রাঙামাটিতে পর্যটকদের আরামদায়ক ও রুচিসম্মতের কথা বিবেচনা করে হোটেল ইফশার উদ্ধোধনের মাধ্যমে যাত্রা শুরু করেছি।আরামদায়কের পাশাপাশি পর্যটকদের নজর কাড়ার মতো প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম দৃশ্য উপভোগের ব্যবস্থাও রয়েছে।পর্যটকদের মানসম্মত সেবা প্রদান করে রাঙামাটির সুনাম সর্বত্র ছড়িয়ে দিতে পারি এই প্রত্যয়ে আমাদের প্রত্যয়ে পথ চলা।