শহিদুল ইসলাম হৃদয় | ০৩:০৪ পিএম, ২০২০-১২-২১
বিট পুলিশিং কোন একটি নির্দিষ্ট এলাকায় কিছু নির্দিষ্ট সংখ্যক বা বিশেষ পুলিশ সদস্যদের স্থায়ীভাবে দায়িত্ব পালন করা। আমাদের রাঙামাটি শহর এলাকাগুলোকে কয়েকটি বিটে ভাগ করে প্রত্যেকটি বীটের দায়িত্ব ঐ স্থানে অবস্থিত পুলিশ ফাঁড়ির উপর ন্যাস্ত করা হয়। এই ধারণাটি এসেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কার্যপদ্ধতি থেকে। জাপানের কোবান পদ্ধতিতেও প্রতিটি কোবান বা পুলিশ বক্সের অধীন একটি নির্দিষ্ট এলাকা রয়েছে।
এই সব এলাকায় কিছু পুলিশ অফিসার ঊর্ধতন কর্মকর্তাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে থেকে নিজস্ব বিবেচনা শক্তি প্রয়োগ করে সেই এলাকায় পুলিশিং করে থাকেন। এক্ষেত্রে তিনি তার নির্ধারিত এলাকায় অপরাধ সমস্যা সমাধানে সহজতর হবে।
“বিট পুলিশিং পোর্টাল” নামক একটি অফিসিয়াল ওয়েব সাইটে বিট পুলিশিং সম্পর্কে নিজ বক্তব্যে রাঙামাটি জেলার পুলিশ সুপার আলমগীর কবির পিপিএম (সেবা) বলেছেন, সেবাকে জনগণের দারগোড়ায় পৌঁছে দেয়া, পুলিশের সেবাকে অধিকতর গতিশীল ও কার্যকর এবং পুলিশের কার্যক্রমের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের বিভিন্ন থানা এলাকায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থার পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে।
রাঙামাটি জেলার কোতয়ালী থানায় ০৯টি, কাউখালী থানায় ০৪টি, কাপ্তাই থানায় ০৩টি, নানিয়ারচর থানায় ০৪টি, চন্দ্রঘোনা থানায় ০৩টি, রাজস্থলী থানায় ০৩টি, বিলাইছড়ি থানায় ০৪টি, বরকল থানায় ০৫টি, জুরাছড়ি থানায় ০৪টি, লংগদু থানায় ০৭টি, বাঘাইছড়ি থানায় ১০টি ও সাজেক থানায় ০২টি বিট কার্যকরী আছে যার সর্বমোট সংখ্যা ৫৮টি। বিট পুলিশিং কার্যক্রমের ফলে পুলিশের প্রতিটি এলাকা, এলাকার অপরাধ প্রকৃতি এবং অপরাধী সম্পর্কে ধারণা বৃদ্ধি পাবে। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করণ সহ পুলিশিং কার্যক্রম বেগবান হবে, জনগণের সাথে পুলিশের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে এবং অপরাধ প্রতিরোধে জনগণের সহায়তার সুযোগ সৃষ্টি হবে।
এছাড়াও গণসচেতনতা বৃদ্ধি ও সামাজিক অপরাধ সমূহ হ্রাস পাবে। পুলিশ এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি টেকসই নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে নিরাপদ রাঙামাটি বাস্তবায়নের অঙ্গীকার আমরা পূরণ করতে পারব। পুলিশি ইজনতা, জনতাই পুলিশ এ মন্ত্রে উদ্ধুদ্ধ হয়ে weU ভিত্তিক পুলিশিং ব্যবস্থা প্রবর্তন, পুলিশ-জনতার সম্মিলিত উদ্যোগে অপরাধ প্রতিরোধ ও প্রতি কারের মাধ্যমে সমাজ থেকে পুলিশভীতি ও অপরাধভীতি দূর করাসহ প্রতিটি নাগরিকের নিরাপত্তাবোধ (Sense of Security) বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির আহম্মেদ বলেন, রাঙামাটি জেলা শহরে পুলিশের ৯ টি বিট কাজ করছে এবং প্রতিটি বিটের অফিসাররা স্ব স্ব বিটে মাসে ৩ বার করে উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে বিট পুলিশিং এর কার্যক্রম গুলো উপস্থাপন করে বুঝিয়ে দেন এবং এখানকার জনসাধারণ যেনো পুলিশের কাছে আসতে ভোগান্তির শিকার হতে না হয় তাই স্ব স্ব বিটের অফিসারদের ফোন নাম্বার সকলকে দেওয়া হচ্ছে। রাঙামাটির আপমর জনসাধারণের জরুরী বা সার্বিক প্রয়োজনে পুলিশ সকলের পাশে থাকবে বলেও জানিয়েছেন তিনি।
১ নং বিটের ইনচার্জ ও কোতয়ালী থানার এসআই সাগর বড়ুয়া, ৩ নং বিটের ইনচার্জ ও কোতয়ালী থানার এসআই ওসমান গণি এবং ৫ নং বিটের ইনচার্জ ও কোতয়ালী থানার এসআই অরুপ, বিট পুলিশিং এর দায়িত্বরত উক্ত তিন ইনচার্জ একই মত পোশন করে বলেন, আমাদের উর্দতন কর্তৃপক্ষ্য নির্দেশে আমার আমাদের স্ব স্ব বিটের আওতাধীন ওয়ার্ডের মানুষকে আমাদের বিটের কার্যক্রম সম্পর্কে জানান দিয়ে যে কোনো বিষয় সহজেই আমাদেরকে জানাতে কিভাবে যোগাযোগ করতে পারবে এবং সেবা নিতে পারবে সে বিষয়টি আমরা নিশ্চিত করছি।
এছাড়াও আমরা পৌর এলাকার যে যে বিটে কাজ করছি ঐ এলাকার মানুষদের সাথে নিয়ে ধারাবাহিক ভাবে উঠান বৈঠকও চালিয়ে যাচ্ছি।
১ নং বিটের আওতাধীন রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা মোঃ আরিফ বলেন, রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে পৌর এলাকার ৯ টি ওয়ার্ডে বিট পুলিশিং হওয়ার কারণে পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা আমাদের পাশে এসে বন্ধুত্ব পূর্ণ আচরণের মাধ্যমে পার্বত্যবাসীকে এত সুযোগ সুবিধা দিচ্ছে তাতে প্রতিটা পাড়া-মহল্লার নিম্ন থেকে বিত্তবান সকলেই সন্তুষ্ট, কারণ তারা খুব সহজেই প্রশাসনকে তাদের মনের ভাব প্রকাশ বা বিভিন্ন সমস্যার কথা তারা পুলিশকে অনেক কাছ থেকে বুঝাতে পারছে। তাই আমি মনে করি বিট পুলিশিং হওয়াতে রাঙামাটিবাসী অনেক উপকৃত হয়েছে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited