কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষে মুছা মাতব্বর'কে ফুলেল শুভেচ্ছায় শাহাদাৎ - রাসেল


নিজস্ব প্রতিবেদক    |    ১২:৪৪ এএম, ২০২০-১২-২০

কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষে  মুছা মাতব্বর'কে ফুলেল শুভেচ্ছায় শাহাদাৎ - রাসেল

টানা ২য় মেয়াদে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর সদস্য নিযুক্ত হওয়ায় শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলেমান মিয়া এবং মহাসচিব মোঃ শফিকুল ইসলাম বাবুর পক্ষে হাজ্বী মোঃ মুছা মাতব্বরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন এবং কার্যনির্বাহী সদস্য রাসেল তালুকদার।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সমাজকল্যান বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে সংগঠন এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজ্বী মুছা মাতব্বরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এসময় রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার শুক্কুর তালুকদার,বীর মুক্তিযোদ্ধা শরীফ জিন্নাহ,বীর মুক্তিযোদ্ধা শুনীল কান্তি দে,বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী হাবিলদার ও বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল সহ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এসময় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়।