রাইজিং স্টার ক্লাবের নব নির্মিত ভবন উদ্ধোধন করলেন এমপি দীপংকর


শহিদুল ইসলাম হৃদয়    |    ০৯:৪৭ পিএম, ২০২০-১২-১৯

রাইজিং স্টার ক্লাবের নব নির্মিত ভবন উদ্ধোধন করলেন এমপি দীপংকর

রাঙামাটিতে রাইজিং স্টার ক্লাবের নব নির্মিত ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন রাঙামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাইজিং স্টার ক্লাবের সভাপতি হাজী মোহাম্মদ মুছা মাতব্বর।

শনিবার সকালে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারধীন রাইজিং স্টার ক্লাবের এই নবনির্মিত ভবনটি উদ্বোদনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 এসময় উপস্থিত ছিলেন, রাইজিং স্টার ক্লাবের সহ-সভাপতি মাঈন উদ্দিন সেলিম , সাধারণ সম্পাদক মোঃ মুছা, অর্থ সম্পাদক আব্দুল মান্নান, ক্রীড়া সম্পাদক মিলন বড়ুয়া লেদু, রাইজিং স্টার ক্লাবের সদস্য শিবু মল্লিক, বটন কুমার সাহা, প্রকাশ তালুকদার, রতন কুমার দে, মাহাবুব আলম সহ আরো অনেকে।