রাঙামাটিতে ইশা ছাত্র আন্দোলনের খতমে কুরআন ও দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:১৩ এএম, ২০২০-১২-১৭

রাঙামাটিতে ইশা ছাত্র আন্দোলনের খতমে কুরআন ও দোয়া মাহফিল

রাঙ্গামাটিতে শহীদদের রুহের মাগফিরত কামনায় ইশা ছাত্র আন্দোলনের খতমে কুরআন ও দোয়া মাহফিল  ১৬ ডিসেম্বর  বুধবার সকাল ১১ঘটিকায়,জেলা কার্যালয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মুহাম্মদ ওমর ফারুক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হুসাইন মল্লিক এর পরিচালনায় গৌরবময় বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালির জীবনে একটি ঐতিহাসিক দিন,এই দিবসটি আমাদের মাঝে ঘুরেফিরে স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী লাখো শহীদের স্মৃতি স্মরণ করিয়ে দেয়।

তাই বিজয় চেতনায় উদ্দীপ্ত হয়ে প্রত্যেক বাঙালির উচিত সারা বছরই দেশ-জাতি, স্বাধীনতা-সার্বোভৌমত্তের পক্ষে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়া। উক্ত দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি ইমাম হোসাইন কুতুবী,জেলা দপ্তর সম্পাদক মুহাম্মাদ মিরাজুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।