সাক্ষরতা দিবস উপলক্ষে রাঙামাটিতে ভার্চুয়াল আলোচনা সভা


শহিদুল ইসলাম হৃদয়    |    ১২:৪৯ এএম, ২০২০-০৯-০৯

সাক্ষরতা দিবস উপলক্ষে রাঙামাটিতে ভার্চুয়াল আলোচনা সভা

শিক্ষার সাথে সাক্ষরতা সম্পর্ক রয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সভাপতিত্বে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় একথা বলেন তিনি। 

মামুনুর রশিদ বলেন, সাক্ষরতা একটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এতে দেশের অগ্রযাত্রার বড় ভূমিকা রয়েছে। শিক্ষার সাথে সাক্ষরতা সম্পর্ক রয়েছে নিবিড় ভাবে। যে দেশে সাক্ষরতা হার যত বেশি হবে সে দেশ তত বেশি উন্নত হবে। তবে সাক্ষরতা সঙ্গে সঙ্গে শিক্ষার হার বৃদ্ধির বিষয়টি ও গুরুত্বপূর্ণ।

এদিকে সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও "কোভিড-১৯ সংকট সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা" এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২০ উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মঈন উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদারসহ আরো অনেকে।