বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০১:১৫ পিএম, ২০২০-০৯-০৮

বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বাঘাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভা যাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভা যাত্রা শুরু করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতুর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, উপজেলা কৃষি অফিসার নিহার রঞ্জন রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন, উপজেলা প্রোগ্রাম অফিসার বেলাল উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি দিলিপ কুমার দাস, সহকারী শিক্ষা অফিসারদ্বয়, মাদ্রাসার সুপার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত  ছিলেন।

" কোভিড- ১৯ সংকটঃ সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা " শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা সভায় বক্তারা বক্তব্য রাখেন।