বাঘাইছড়িতে উর্দ্ধগতির বাইকের ধাক্কায় আহত ২ সাইকেল আরোহী


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০৯:২৬ পিএম, ২০২০-০৯-০৭

বাঘাইছড়িতে উর্দ্ধগতির বাইকের ধাক্কায় আহত ২ সাইকেল আরোহী

বাঘাইছড়ি উপজেলায় মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল চালক সুরেশ চাকমা (পিতাঃ অনরুদ্ধ চাকমা) অক্ষত থাকলেও বাইসাইকেল চালক জনি শীল (১৭) (পিতাঃ বিজয় শীল) ও বাইসাইকেল আরোহী সুজয় দাশ (পিতাঃ সুভাষ দাশ) মাথায় ও বুকে আঘাত প্রাপ্ত হয়ে মারাত্মকভাবে আহত হয়েছে।

৭ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫ ঘটিকায় কাচালং সরকারী কলেজের সামনে এই দূর্গটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। পরে আহতদের উদ্ধার করে চৌমুহনীর একটি ফার্মেসীতে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে প্রেরণ করা হয়।

নজরুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক বলেন অতিরিক্ত গতির ফলে এই দুর্ঘটনা ঘটে। উভয়ে একই এলাকার এবং পরিচিত হওয়ায় আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেয়া হয়েছে। আহতরা চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর দুই পক্ষ বসে সমাধান করা হবে।