নিজস্ব প্রতিবেদক | ০১:০২ এএম, ২০২০-১১-১৯
ভোট ডাকাতি, ভিত্তিহীন মামলার প্রতিবাদে ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা ছাত্রদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা জেলা শহরের বনরূপাস্থ এসএ পরিবহনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের মূল মূল সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলার সহ সভাপতি এমদাদুল হক মানিক, শাহ এমরান। সঞ্চালনা করেন জেলার সিনিয়র যুগ্ম-সম্পাদক রাশেদুল ইসলাম রনি ও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু।
বক্তব্য রাখেন সদর থানা ছাত্রদলের সভাপতি তারেক আহমেদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আল আমিন, সদস্য সচিব অলি আহাদ, নগর ছাত্রদলের সদস্য সচিব আব্দুশ শাকুর জাবেদ। আরো উপস্থিত ছিলেন- সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন রহিম, পৌর যুবদলের প্রচার সম্পাদক দুলাল, যুবনেতা মো. সাবু, স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক শাহাদাৎ পারভেজ, কাউখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, বিলাইছড়ি উপজেলা’র আহ্বায়ক শহিদুল ইসলাম, কাউখালী কলেজের আহ্বায়ক ইকবাল হোসেন, লংগদু মডেল কলেজের সদস্য সচিব খোকন মিয়া, লংগদু উপজেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তরিকুল ইসলাম তুহিন প্রমূখ।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited