জেলাপরিষদের অর্থায়নে প্রধান শিক্ষক সমিতির ভবন উদ্ধোধন


জুরাছড়ি প্রতিনিধি    |    ০১:৪৪ পিএম, ২০২০-১১-১৭

জেলাপরিষদের অর্থায়নে প্রধান শিক্ষক সমিতির ভবন উদ্ধোধন

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের আওতায় জুরাছড়ি উপজেলায় প্রধান শিক্ষক সমিতির ভবন ৯লক্ষ টাকা ব্যায়ে করা হয়েছে। আজ মঙ্গল বার এ ভবনটি শুভ উদ্ধোধন করেন জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা।
উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমিতির সভাপতি নিত্যানন্দ চাকমা, আওয়ামিলীগ নেতা মিন্টু চাকমা,ছাত্রলীগ নেতা জ্ঞানমিত্র চাকমা,সুদীপ্ত চাকমা(বাচ্চু) সহ প্রধান শিক্ষক বৃন্দ।
এসময় প্রধান শিক্ষক নেতারা বলেন,দুরদুরান্ত আগত শিক্ষকরা আসলে এরা অফিসেও রাত্রি যাপন করার মত একটা জায়গা তৈরী হয়েছে। ভবন হলেও এখনো আসবাসপত্রের অভাব রয়েছে,জরুরী ভাবে প্রয়োজন রয়েছে একটি টয়লেটের ব্যবস্থা।
শিক্ষক নেতারা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ শিক্ষক সমিতির সমস্যা গুলো নিরসনের লক্ষে সু নজরে নেওয়ার জন্য সুদৃষ্টি কামনা করেন।