নানিয়ারচর উপজেলা যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


মাহাদি বিন সুলতান    |    ১২:৫২ পিএম, ২০২০-১১-১১

নানিয়ারচর উপজেলা যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 নানিয়ারচর উপজেলায় ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানিয়ারচর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঝিল্লুল মজুমদারের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগ'র দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি ত্রিদিব কান্তি দাশ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার, সাধারণ সম্পাদক ইলিপন চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের আহ্ববায়ক আসমা আক্তারসহ আওয়ামীলীগ এবং অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা যুবলীগের গৌরবময় ইতিহাসের তাৎপর্য তুলে ধরেন। যুবকদেরকে যুবলীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবলীগের পতাকা তুলে আসার আহ্বান জানান এবং বর্তমান সরকারের উন্নয়নের অগ্রগতির কথা তুলে ধরেন। বক্তারা আরও বলেন, বর্তমানে একটি মহল সরকারের ভাবমূর্তি বিনষ্টে যুবলীগ ও ছাত্রলীগ কে ধর্ষক প্রমানে অপচেষ্টা চালাচ্ছে। সকলকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তাঁরা।