সদস্য থেকে নির্বাহী সদস্যে মনোনীত রাসেল তালুকদার


নিজস্ব প্রতিবেদক    |    ১২:৪৯ এএম, ২০২০-১১-১০

সদস্য থেকে নির্বাহী সদস্যে মনোনীত রাসেল তালুকদার

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সদস্য থেকে নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রাঙামাটি মুক্তিযুদ্ধ সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ রাসেল তালুকদার।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কাউন্সিলের মহাসচিব মোঃ শফিকুল ইসলাম ও চেয়ারম্যান সোলাইমান মিয়া সাক্ষরিত শুভেচ্ছান্ত বিজ্ঞপ্তিতে রাসেল তালুকদারকে নির্বাহী সদস্যে মনোনীত করা হয়।
বিজ্ঞপ্তিতে গঠনতন্ত্রের কলাম ৭ মোতাবেক সব ধরনের শর্ত মেনে চলার পাশাপাশি উ গঠনতন্ত্রের ৫ কলাম এর উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে সহযোগীতার অনুরোধ  করা হয়।
এবং সকল মুক্তিযোদ্ধা  পরিবারের পাশে থেকে তাদের সব সমস্যা সমাধানে এবং মুুক্তিযোদ্ধা পরিবারের নায্য দাবী আদায়ের জন্য সোচ্চার থাকার আহবান জানানো হয়।
এছাড়াও প্রতি মাসের ৫ তারিখের মধ্যে সংগঠনের কার্যক্রমের প্রতিবেদন পেশ করার আদেশ ও মাসের প্রথম শুক্রবার বিকাল ৪ টায় কেন্দ্রীয় কার্যালয়ের সভায় উপস্থিতি কামনা করা হয়।