নূর হোসেন মামুন | ১১:০০ পিএম, ২০২০-১১-০৭
কাপ্তাই উপজেলা সমবায় অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহায়তায় ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাইতে ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটিকে ঘিরে উপজেলা চত্তরে শনিবার (৭ই নভেম্বর) সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা সমবায় কর্মকর্তা নাদিরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক। কাপ্তাই ট্রাক মালিক বহুমূখি সমবায় সমিতির সচিব নূর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর সভাপতি স্বপন বড়–য়া প্রমূখ। সভায় বক্তব্য রাখেন, কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক একরামুল হক, কাপ্তাই ট্রাক মালিক সমবায় সমিতির সভাপতি শাহাদাত হোসেন, রাইখালী সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সভাপতি থোয়াইচাপ্রু চৌধুরী রুবেল সহ আরও অনেকে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited