নিজস্ব প্রতিবেদক | ০১:১৮ এএম, ২০২০-০৯-০৪
রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটির উদ্যোগে রাঙ্গামাটি সরকারি কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচী সম্পূর্ণ করেছে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ মঈন উদ্দীন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপ-অধ্যক্ষ প্রসেফর তুষার কান্তি বড়ুয়া ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম। ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটির সাবেক সভাপতি ও রোটার্যাক্ট ডিস্ট্রিক ৩২৮২ এর ডিস্ট্রিক কো-অর্ডিনেটর রোটার্যাক্টর আমিনুল ইসলাম রাতুল, প্রোগ্রাম চেয়ারম্যান ও ক্লাবের সহ সভাপতি রোটার্যাক্টর ওমর ফারুক সুজন, ক্লাব সভাপতি রোটার্যাক্টর কাউসার চৌধুরী, ক্লাব সচিব রোটার্যাক্টর মোঃ আলী হোসেন, ট্রেজারার রোটার্যাক্টর নয়ন, সদস্য ম্যারেলিন এনি মারমা, ইয়াছিন আরাফাত, সাইফুল ইসলাম প্রমূখ।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত হয়ে প্রোগ্রাম সফল ভাবে শেষ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রোগ্রাম চেয়ারম্যান ও ক্লাবের সহ সভাপতি রোটার্যাক্টর ওমর ফারুক সুজন।
পরিশেষে ক্লাব মেম্বার রোটার্যাক্টর ম্যারেলিন এনি মারমার জন্মদিন পালন করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited