জাতীয় সমবায় দিবস ২০২০ উপলক্ষে নানিয়ারচরে নানা কর্মসূচি


মাহাদি বিন সুলতান    |    ০৩:২১ পিএম, ২০২০-১১-০৭

জাতীয় সমবায় দিবস ২০২০ উপলক্ষে নানিয়ারচরে নানা কর্মসূচি

"বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০ উপলক্ষে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করেছে নানিয়ারচর উপজেলা সমবায় কার্যালয়।  

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার, থানা পুলিশের এসআই আব্দুল মান্নান, সমবায় কর্মকর্তা দিলিপ কুমার সিংহ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ পরবর্তি সময়ে এই দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় গঠণ করেন। এবং সমবায় সমিতির মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল হয়েছে। বক্তারা আরও বলেন, সমবায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, "দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। দেশের সর্বস্তরের মানুষের মধ্যে সমবায়ের চেতনাকে অর্থবহ করে তুলতে হবে।" তিনি আরও বলেন, "ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত বাংলাদেশ বিনির্মাণে এবং দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যন্নোয়নে গণমুখী সমবায়কে আরও শক্তিশালী করতে হবে। এসময় নানিয়ারচর উপজেলা সমবায় কার্যালয়ের পক্ষ থেকে অতিথীবৃন্দ্র দিলীপ কুমার সিংহকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্ষুদে শিল্পীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং অতিথীদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়।