নানিয়ারচর রত্নাংকুর বনবিহারে কঠিন চীবর দান


মেহেরাজ হোসেন সুজন    |    ০৯:১৩ পিএম, ২০২০-১১-০৬

নানিয়ারচর রত্নাংকুর বনবিহারে কঠিন চীবর দান

যথাযথ ধর্মীয় নিয়ম অনুযায়ী নানিয়ারচরউদযাপন করা হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব।  
নানিয়ারচর উপজেলার রত্নাংকুর বনবিহারে ০৬ অক্টোবর ২১ কার্তিক রোজ শুক্রবার রত্নাংকুর বনবিহার পরিচালনা কমিটির আয়োজনে নানিয়ারচর রত্নাংকুর বনবিহারে প্রতিবছরের ন্যায় ২৩ তম  শুভ দানোত্তম কঠিন চীবর দান ২০ ইং অনুষ্ঠিত হয়। রাত ভর ২৪ ঘন্টার মধ্যে সুতো কাটা হইতে আরম্ভ করে বেইন বুনে কাপর তৈরী করে সেলাই করে ভিক্ষু সংঘের নিকট শ্রদ্ধাচিত্তে দান করে বৌদ্ধ ধর্মালম্বী অনুসারীরা।
বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যান্য উৎসবের মধ্যে অন্যতম একটি উৎসব কঠিন চীবর দান।বৌদ্ধ ধর্মালম্বী উপাসক ও উপসিকারা দানোত্তম শুভ কঠিন চীবর দানের জন্য এই দিনটিরই অপেক্ষায় থাকেন বছর ঘুরে।  ভিক্ষুদের চীবর দান দিতে আসে বৌদ্ধ ধর্মাবলম্বীর উপাসক-উপাসিকা বৃন্দ এবং তারা সবাইকে চীবর দানের পূণ্য দান ও শুভেচ্ছা জানান।পরে সমবেত প্রার্থনায় আগত ভিক্ষুসংঘ বিশ্ব থেকে করোনা থেকে মুক্তি দেশ ও দেশের সকল মানুষের কল্যাণে প্রার্থনা করা হয়।