লংগদুতে ইসলামী যুব আন্দোলনের দাওয়াতী সভা অনুষ্ঠিত


মাসুদ পারভেজ নির্জন    |    ১২:৫৭ এএম, ২০২০-১১-০৬

লংগদুতে ইসলামী যুব আন্দোলনের দাওয়াতী সভা অনুষ্ঠিত

লংগদু উপজেলায় ইসলামী যুব আন্দোলনের দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে ইসলামী আন্দোলন লংগদু উপজেলা শাখার আয়োজনে বাইট্রাপাড়া মার্কাযে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইসলামী যুব আন্দোলন লংগদু উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য মোহাম্মদ তৌফিক ইমাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের সাধারন সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন,ইসলামী আন্দোলন বাংলাদেশের লংগদু উপজেলা শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ আবু জাফর সহ অন্যান্য নেতৃবৃন্দ।