নানিয়ারচরে স্বাস্থ্যবিধি না মানায় ৪ দোকানীকে ৮ হাজার টাকা জরিমানা


নানিয়ারচর প্রতিনিধি    |    ০৮:০০ পিএম, ২০২০-০৯-০৩

নানিয়ারচরে স্বাস্থ্যবিধি না মানায় ৪ দোকানীকে ৮ হাজার টাকা জরিমানা

নানিয়ারচরে করোনা (কোভিড-১৯) মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে সাধারণ জনগণের চলাচল ও ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রাখতে উপজেলা সদর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী'র নেতৃত্বে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে স্বাস্থ্যবিধি মেনে না চলায় ৪ দোকানীকে মোট ৮ হাজার টাকার জরিমানা করা হয়। এসময় ১টি ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং একটি কুলিং কর্ণারের মেয়াদ উত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়।

এবিষয়ে নির্বাহী কর্মকর্তা বলেন, "জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে আমাদের এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৬৯ ধারায় আমরা ৪টি মামলা করেছি। এর মাধ্যমে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাতে করে জনসাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করে।"

এসময় উপজেলা প্রশাসনের কর্মচারী অর্জুন ছেত্রী, লক্ষি চাকমা, থানা পুলিশের এস আই উক্য সিং মারমাসহ পুলিশের একটি টিম এতে অংশগ্রহণ করেন।