নিজস্ব প্রতিবেদক | ০৭:৫২ পিএম, ২০২০-১০-৩০
অতীতের সমস্ত দুঃখ ভুলে, একে-অপরের প্রতি ক্ষমা প্রদর্শন ও বর্তমান, ভবিষ্যতের সুখ শান্তি ও মঙ্গল কামনার মধ্য দিয়ে রাঙ্গামাটির বিভিন্ন বৌদ্ধ বিহারে পালিত হয়েছে বৌদ্ধদের অন্যতম শুভ প্রবারণা পূর্ণিমা।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকে রাঙ্গামাটির রাজবন বিহার, মৈত্রী বিহার, আনন্দ বিহার, বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারসহ অন্যান্য বিহারের ন্যায় রাঙ্গামাটি সদর উপজেলা ৬ বালুখালী ইউনিয়নের কাইন্দ্যা খারিক্ষ্যং মরিচ্যাবিল এলাকার রাজবন শাখা বিহার ‘তপোবন অরণ্য কুটিরে উৎসব মূখর পরিবেশে শুভ প্রবারণা পূর্ণিমা পালিত হয়েছে। এসময় পুর্ণ্যার্থীদের ভক্তি ও পূজায় মুখর হয়ে উঠেছে কুটিরের প্রাঙ্গণ। প্রবারণা উৎসবকে ঘিরে আলোয় সজ্জিত করা হয়েছে পবিত্র তীর্থভূমিতে।
অনুষ্ঠান শুরুতেই ভিক্ষু সংঘ মঞ্চে আগমণে ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়। পঞ্চশীল গ্রহণের মধ্যে দিয়ে বুদ্ধমুর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, হাজার প্রদীপ দান, কল্পতরু দান, চীবর দান, ফানুস বাতি দান ও পিন্ডুদানসহ নানাবিধ দান উৎসর্গ করা হয়। বিশ্ব শান্তি তথা মানব জাতির মঙ্গল কামনায় পাঁচ মিনিট ভাবনা করেন পুর্ণ্যার্থীরা। অতীতের সমস্ত ভুল, অপরাধ ক্ষমা প্রার্থনাপূর্বক নারী-পুরুষ বিভক্ত হয়ে অধিস্তান করা হয় প্রবারণা পূর্ণিমা।
একে-অপরের প্রতি হিংসায় লিপ্ত না হয়ে সৎ চিন্তা ও সৎ কুশলকর্ম সম্পাদন পূর্বক নিজেকে আত্মসংযম রেখে ভগবান বুদ্ধের নিয়ম-নীতি পালনের আহ্বান জানিয়েছেন, তপোবন অরণ্য কুটিরের অধ্যক্ষ ভদন্ত জিনপ্রিয় মহাস্থবির। অনুষ্ঠানে আরো ধর্মদেশনা প্রদান করেন, বোধিপুর বন বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ জিনবোধি মহাস্থবিরসহ অন্যান্য ভিক্ষু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ১১৬নং রাঙ্গামাটির ৬নং বালুখালী ইউনিয়নের কার্বারী রনজিৎ তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি মা ও শিশু কেন্দ্রের চিকিৎসক ডাক্তার লেলিন তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন পূর্বাশা চাকমা ও দীরেন চাকমা।
উল্লেখ্য, প্রবারণা অনুষ্ঠান বৌদ্ধদের অন্যতম একটি ধর্মীয় ও সামাজিক উৎসব। প্রবারণা শব্দের পালি আভিধানিক অর্থ হচ্ছে অনুরোধ, নিষেধ, ত্যাগ বা সমাপ্তি। যা বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাসের পরিসমাপ্তি, বর্ষাবাস ত্যাগ, প্রায়শ্চিত্ত বুঝায়। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাবাস শেষে তাদের অজান্তে দোষ ত্রুটি হয়ে থাকলে ক্ষমা প্রার্থনার জন্য অপর ভিক্ষুদের নিকট প্রকাশ করে। এছাড়াও প্রবারণাকে আত্ম অন্বেষণ ও আত্মসমর্পনের তিথি বলা যায়। আবার এই দিনে পূর্ণাঙ্গ অভিধর্ম দেশনা সমাপ্ত হওয়ায় এই দিবসকে অভিধর্ম দিবসও বলা হয়ে থাকে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited