নিজস্ব প্রতিবেদক | ১২:৩১ এএম, ২০২০-০৯-০৩
২৯৯নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি কর্তৃক প্রাপ্ত সোলার লাইট জনস্বার্থে সদর উপজেলার মূল সড়কের বেশ কিছু স্পটে স্থাপন করেছেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান।
এবিষয়ে রোমান জানিয়েছেন, রাঙামাটির সম্মানিত সংসদ সদস্য জননেতা দীপংকর তালুকদার এমপি উনার পক্ষ থেকে জনস্বার্থে স্থাপন করার জন্য “সোলার লাইট” দিয়েছেন। আমি এমপি মহোদয়ের পরামর্শ অনুযায়ী এই “সোলার লাইট” গুলো জনস্বার্থে প্রয়োজনীয় স্থান সমূহে স্থাপন করেছি। এক্ষেত্রে প্রথম ধাপে আমি বিশেষ করে রাঙামাটি-চট্টগ্রাম মূল সড়ক, আসামবস্তী ব্রিজসহ মূল সড়কে অন্ধকার দূর করে সোলার লাইটের আলোয় আলোকিত করতে স্থাপন করেছি। কারন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিদুৎ সাশ্রয়ের লক্ষ্যে সোলারের মাধ্যমে বিদুৎ উৎপাদনের বিষয়ে গুরুত্বারোপ করেছেন।
রাঙামাটি সদর উপজেলার ইউনিয়নসমূহে সোলার লাইট স্থাপনের বিষয়ে তিনি বলেন, প্রথম ধাপে আমি যে পরিমান সোলার পেয়েছি তারমধ্যে সাপছড়ি ইউনিয়নে মূল সড়কের কিছু অংশ থাকায় এই ইউনিয়নে সোলার লাইট স্থাপন করা হয়েছে। আগামীতে যদি আবারো এমপি মহোদয়ের মাধ্যমে বরাদ্দ আসে, সেক্ষেত্রে যে ইউনিয়নগুলোতে সড়ক যোগাযোগ আছে সেসকল ইউনিয়নে সোলার লাইট স্থাপন করবো।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited