ওমর ফারুক সুমন | ১১:৩৯ পিএম, ২০২০-১০-২৮
বাঘাইছড়ির সাজেকে পর্যটকবাহী পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহীসহ গুরুতর আহত ২ জনকে সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার বিকাল ৪ ঘটিকায় খাগড়াছড়ি স্টেডিয়াম থেকে হেলিকপ্টারটি আহতদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়ে যায়।
বুধবার(২৮অক্টোবর) সাজেক সড়কের মাচালং বাজার মন্দির সংলগ্ন এলাকায় দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
এসময় আহত হন মোটরসাইকেল চালক ও আরোহী মোঃ জামিল(২২), মোঃ মোরশেদ কবির শোভন(২৪ বছর) নামের দুই পর্যটক। তারা দুইজনের গ্রামের বাড়ি বরিশাল শহরে, দুজনই ঢাকায় পড়াশুনা করেন বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, মোটর সাইকেল আরোহী পর্যটক দুইজন সাজেক যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে পর্যটকবাহী পিকআপ সাজেক থেকে ফিরছিল গাড়ী দুইটিই বেপরোয়া গতিতে চলছিল যার ফলে এই দূর্ঘটনা ঘটে।
সংঘর্ষকারী মোটরসাইকেলের নাম্বার ঢাকা মেট্রো ল- 20-0702 ও পিকআপের নাম্বার চট্টমেট্রো 11-5185
আহতদের নিরাপত্তাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। অবস্থার অবনতি হলে সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited