কাপ্তাই প্রতিনিধি | ০৯:১৯ পিএম, ২০২০-১০-২২
সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘দুর্গাপুজা’। রাঙামাটির কাপ্তাইয়ে দুর্গাপুজার বিশেষ আয়োজন হলো বিজয়া নৌ র্যালী। প্রতিবছর কর্ণফুলী নদীতে হাজার হাজার মানুষের অংশগ্রহণে জমকালো আয়োজনে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন করেন এ সম্প্রদায়ের মানুষেরা।
এ বছর করোনা সংক্রমণ প্রতিরোধে কর্ণফুলী নদীতে ঐতিহ্যবাহী বিজয়া নৌ র্যালী হচ্ছে না বলে জানিয়েছেন কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু। তিনি বলেন, অনেক বিধিনিষেধ মেনে এ বছর শুধুমাত্র সাত্ত্বিক ভাবেই পুজা অনুষ্ঠিত হচ্ছে।
কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য জানান, এ বছর কাপ্তাইয়ের রাইখালী শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির, কেপিএম কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দির, কাপ্তাইয়ের লগগেইট জয়কালী মন্দির, চন্দ্রঘোনা মিশন এলাকার আদি নারায়ণ বৈদান্তিক গীতা পুজা মন্ডপ ও শ্রী শ্রী দক্ষিণেশ্বর সিদ্ধেশ্বরী কালি মন্দির, শিলছড়ি দুর্গা মন্দির এবং কাপ্তাই ব্রিকফিল্ড কর্ণফুলী সার্বজনিন মাতৃমন্দির পুজা মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। তবে আগামী সোমবার (২৬ই অক্টোবর) স্ব স্ব মন্দির কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে মন্দিরের কাছাকাছি কর্ণফুলী নদীর পানিতে প্রতিমা বিসর্জন করবেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান সকলকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নির্দেশনা মেনে পুজা উদযাপন করার অনুরোধ জানান।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন এবং চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, সনাতনী সম্প্রদায়ের বৃহৎত্তম এই ধর্মীয় উৎসব যাতে সুষ্ঠভাবে সম্পাদন হতে পারে সেইজন্য পুলিশের পক্ষ হতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited