নিজস্ব প্রতিবেদক | ০৮:৫৯ পিএম, ২০২০-১০-২২
বৃহস্পতিবার (২২অক্টোবর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিসভা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা-র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে ।
সভায় সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত আকারে কর্মসূচি পালনের সিদ্বান্ত নেওয়া হয়। সর্বোচ্চ ১০০-১৫০ জন অংশগ্রহণকারী নিয়ে দিবসটি জেলা পরিষদ এনেক্স ভবনে ১লা নভেম্বর পালনের সিদ্বান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানে পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রেস্ট ও চেক প্রদানের মাধ্যমে উদযাপন করা হবে।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ নুরুল ইসলাম, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জবা রাণী বড়–য়া, সিনিয়র প্রশিক্ষক ভ্যালেন্তিনা চাকমা, সিনিয়র প্রশিক্ষক পরেশ দেওয়ান, প্রশিক্ষক শামীম আরা চৌধুরী, সহকারি প্রশিক্ষক মোঃ ইকবাল হোসেন, জেলা আনসার এর সহকারী জেলা কমান্ডেন্ট মোঃ আব্দুল মোন্তাকিম, সমাজসেবা অধিদপ্তর এর সহকারী পরিচালক বিশ^জিত চাকমা, প্রশিক্ষক মোঃ গোলাম মোস্তফা ও এনজিও শান্তির আলো নির্বাহী পরিচালক নিরুপম চাকমা।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited