কাপ্তাই প্রতিনিধি | ০৪:১৭ পিএম, ২০২৩-০১-০১
দেশের অন্যান্য স্থানের মতো রাঙামাটির কাপ্তাইয়ে ৬৫ টি প্রাথমিক ও ১৮ টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বছরের প্রথমদিন নতুন বই বিতরণ করা হয়েছে। এইসময় নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করেছেন।
এদিকে রবিবার (১ জানুয়ারী) সকালে কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস উদযাপন করা হয়েছে। এইদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বছরের বই উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে শিক্ষক রাজেস ভট্টাচার্য এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইস্রাফিল হোসেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য খোরশেদুল আলম কাদেরী । স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।
এদিকে কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব পালন করা হয়েছে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited