রাঙামাটিতে এফপিএবি'র বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক    |    ১২:৩৭ পিএম, ২০২২-১২-৩১

রাঙামাটিতে এফপিএবি'র বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন  অনুষ্ঠিত

রাঙামাটিতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি ( এফপিএবি) রাঙামাটি শাখার বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে রাঙামাটি এফপিএবির শাখার মিলনায়তনে এ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন এফপিএবি রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. মুজিবুর রহমান।

কার্য নির্বাহী সদস্য মোঃ সোলায়মান এর পরিচালনায় সভায় বার্ষিক প্রতিবেদন পেশ  করেন জেলা কর্মকর্তা অলিভ আল আসাদ, আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ আবুল কালাম আকাশ। সভায় সংগঠনের আজীবন ও বার্ষিক সদস্যরা সাধারণ আলোচনায় অংশ নেন।

দ্বিতীয় অধিবেশনে শাখার ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজমা রহমান সভাপতি, শাহ এমরান রোকন সাধারণ সম্পাদক, সাংবাদিক মোহাম্মদ সোলায়মান কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন।