নিজস্ব প্রতিবেদক | ০৪:০৭ পিএম, ২০২২-১২-৩০
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় দুর্গম পাহাড়ে প্রান্তিক জনগোষ্ঠীদের মাঝে চিকিৎসা সেবা ও স্থানীয়দের সাথে প্রীতিভোজন করিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ।
বৃহস্পতিবার জুরাছড়ির মৈদং ইউনিয়নের আমতলা এলাকায় জুরাছড়ি সেনাবাহিনীর অদ্বিতীয় দুই জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি দিকনির্দেশনায় জোন উপ-অধিনায়ক মেজর মোঃ এহতে শামুল হক নেতৃত্বে চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয় ।
এ সময় ৮৩ জন শিশু, বৃদ্ধ ও নারীকে চিকিৎসা সেবা, ঔষধ প্রদান করা হয়। পরে এলাকাবাসীদের সাথে সম্প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়।
স্থানীয় ভারপ্রাপ্ত কারবারি দয়ারঞ্জন চাকমা বলেন, সেনা বাহিনী প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা প্রদান এমন মানবিক কার্যক্রম প্রশংসনীয়। এলাকাবাসী ঘরে দোয়ারে সেবা পেয়ে খুশি হয়েছে।
বাঙ্গাল চাকমা, সুপ্রভা চাকমা বলেন, তাদের বাচ্চাটা সাপ্তাকানিক ধরে ঠান্ডা জনিত জ্বর ও কাশিতে ভুগছে। সেনা মেডিকেল ক্যাম্প থেকে ঔষধ নিয়েছে তারা।
জোন উপ-অধিনায়ক মেজর মোঃ এহতে শামুল হক বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনা বাহিনী শান্তি সম্প্রীতি উন্নয়নে কাজ করে যাচ্ছে।
একটি সন্ত্রাসী দল অবৈধ অস্ত্র, চাঁদাবাজি, নিরিহ পাহাড়িদের অপহৃরণের মাধ্যমে প্রতিনিয়ত সাধারণ জনগোষ্ঠীর জীবন দুর্বিষহ করে তুলেছে। তাদের প্রতিরোধে সামাজিক ভাবে গণসচেতনতা জাগরণ তৈরী করে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি ।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধের সাত দিন পার হয়েছে। দীর্ঘ অচলাবস্থায় বন্ধ হয়ে পড়েছে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited