নিজস্ব প্রতিবেদক | ০৬:৪১ পিএম, ২০২২-১২-২৯
রাঙামাটি জেলার তরুণ করদাতা হিসেবে জেলার সেরা করদাতার সম্মাননা পেয়েছেন লংগদু উপজেলার ব্যবসায়ী ও প্রথম শ্রেণীর ঠিকাদার তরিকুল ইসলাম তুহিন।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে ওয়াল্ড ট্রেড সেন্টার, আগ্রাবাদ এর বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার করদাতাদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।
সকালে ওয়াল্ড ট্রেড সেন্টার, আগ্রাবাদ এর বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র রেজাউল করিম চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন, কর কমিশনার,কর অঞ্চল-১,চট্রগ্রাম এর ইকবাল বাহার, কর কমিশনার কর অঞ্চল-২ চট্রগ্রাম এর সামিয়া আকতার,কর কমিশনার কর অঞ্চল-৩ এর শাহাদাৎ হোসেন ও কর কমিশনার কর অঞ্চল-৪ এর ছাবিনা আকতার সভাপতিত্ব করেন কর কমিশনার (আপীল) কর আপীল অঞ্চল চট্টগ্রাম প্রমুখ।
তরুণ করদাতা ক্যাটাগরিতে সম্মাননা পাওয়া তরিকুল ইসলাম (তুহিন) বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড সেরা করদাতা হিসেবে সম্মানিত করায় ভালো লাগছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা আমাকে আরও প্রেরণা যোগাবে। এ ধরণের আয়োজন নতুন করদাতাদেরও উৎসাহিত করবে। সেই সাথে সরকারের রাজস্ব বাড়বে। দেশ ও জনগণের কল্যাণে আসবে।’
প্রসঙ্গত, জেলার সর্বোচ্চ তরুণ (৪০ বছর বয়সের নিচে) আয়কর প্রদানকারী হিসেবে সেরা করদাতা হন তরিকুল ইসলাম (তুহিন)। তিনি লংগদু উপজেলার সদর ইউনিয়নের তিনটিলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অসহায় পরিবারের মধ্যে ১৪টি ছাগল বিতরণ করেছে বাংলাà...বিস্তারিত
মেহেদী হাসান : হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধের সাত দিন পার হয়েছে। দীর্ঘ অচলাবস্থায় বন্ধ হয়ে পড়েছে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited