নানিয়ারচর সংবাদদাতা | ০৩:৩৮ পিএম, ২০২২-১২-১৯
পার্বত্য এলাকায় সুখ, শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকার কে বার বার রাষ্ট্রীয় ক্ষমতায় দরকার বলে মন্তব্য করেন নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা অ্যাডঃ দর্শন চাকমা ঝন্টু।
১৯ ডিসেম্বর (সোমবার) রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলাধীন মংখোলা পূর্বারাম বন বিহারে আয়োজিত ৮৪ হাজার মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে প্রধান পূণ্যার্থী হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেতা দীপংকর তালুকদার এমপি'কে ভোট দিয়ে এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়ন তথা অত্র বিহারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
তাছাড়া ইতিপূর্বেও জননেতা দীপংকর তালুকদার এমপি ও জননেতা অংসুইপ্রু চৌধুরী চেয়ারম্যান (রাঃপাঃজেঃপ) উক্ত বিহারে এসে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য সকলের কাছে আশির্বাদ কামনা করেন। অনুষ্ঠানে সঙ্ঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, জ্ঞানলোক স্থবির, অত্র বিহারের অধ্যক্ষ করুনানন্দ স্থবির সহ অন্যান্য বিহার থেকে আমন্ত্রিত ভিক্ষু সঙ্ঘরা। বিশেষ পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত, যুবনেতা আব্দুল কুদ্দুস রনি, অ্যাডঃ জীবন বিকাশ চাকমা সহ একালাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ মুর্তি দান, ৮৪ হাজার বাতি দান, সঙ্ঘ দান, অষ্টপরিষ্কার দান, পিন্ড দান সহ নানাবিধ দানের আয়োজন করা হয়। এছাড়াও প্রধান অতিথি দর্শন চাকমা কে এবং পার্বত্য অঞ্চলে জনপ্রিয় কন্ঠ শিল্পী অত্র এলাকার কৃতি সন্তান রুবেল চাকমা কেও সম্মাননা স্বারক প্রদান করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited