কাপ্তাই প্রতিনিধি | ১১:১৯ এএম, ২০২২-১২-১৩
রাঙামাটির কাপ্তাই তথ্য অফিস এর আয়োজনে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ভাইজ্যাতলীতে সোমবার বিকালে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
কাপ্তাই সহকারি তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে আশ্রয়ণ প্রকল্প ও পরিবেশ সুরক্ষা বিষয়ে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচী, ডিজিটাল বাংলাদেশ, বিনিয়োগ বিকাশ, শিক্ষা সহায়তা কর্মসূচী বিষয়ে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান।
সমাবেশে কাপ্তাই তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা আক্তার, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, ইউপি সদস্য তপন তনচংগ্যা, ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি দে, স্থানীয় রঞ্জিত কার্বারী সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মহিলারা উপস্থিত ছিলেন। সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং যেমন:- আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়, ঘরে ঘরে বিদ্যুৎ সহ সব বিষয়ে আলোচনা করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited