কাপ্তাই প্রতিনিধি | ০৩:৪০ পিএম, ২০২২-১২-১০
পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য সেবার বাতিঘর কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১শত ১৫ বছর পুর্তি উপলক্ষে শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় হাসপাতাল চত্বর হতে বর্ণাঢ়্য আয়োজনে একটি র্যালী বের করা হয়।
এইসময় বর্ণিল সাজে সজ্জিত হয়ে ঢাক ঢোল বাজিয়ে র্যালিতে হাসপাতালের দেশী বিদেশী চিকিৎসক, নার্স, বিভিন্ন পদবীর স্টাফ, কমিউনিটি হেলথ প্রোগামের কর্মীরা অংশ নেন।
হাসপাতাল চত্বর হতে শুরু হয়ে র্যালিটি চন্দ্রঘোনা দোভাষী বাজার, লিচুবাগান, কুষ্ঠ হাসপাতাল প্রদক্ষিণ করে আবারও হাসপাতালে এসে শেষ হয়।
এর আগে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং বর্ণিল এই র্যালীর উদ্বোধন করেন। এইসময় তিনি গণমাধ্যমে বলেন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ১শত ১৫ বছর পূর্তিতে শ্রদ্ধার সহিত তাঁদের স্মরণ করছি যারা এই হাসপাতালটির প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করেছে এবং ভূমিকা রেখেছে। হাসপাতালের প্রাক্তন পরিচালকদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এছাড়া দাতা সদস্য যারা আমাদের আর্থিকভাবে, এবং প্রার্থনার মাধ্যমে সহযোগিতা করে গেছেন। পাশাপাশি রাঙামাটি, রাঙ্গুনিয়া সহ সকল জনসাধারন এর প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমাদের কাছ থেকে বিভিন্ন সেবা নিয়েছেন। আমার বিশ্বাস এই হাসপাতাল হাজার বছর এইভাবে মানুষের সেবা দিয়ে যাবে। এছাড়া সকলকে হাসপাতাল দিবসের শুভেচ্ছা জানাই।
এদিকে হাসপাতালের ১ শত ১৫ বছর পুর্তি উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের স্টাফ ক্লাবে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এইসময় হাসপাতালে কর্মরত বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা নৃত্য ও গান প্রতিযোগিতায় অংশ নেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী।
এইছাড়া ১ শত ১৫ বছর পুর্তি উপলক্ষে গত শুক্রবার বিকেলে হাসপাতাল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited