রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন


নিজস্ব প্রতিবেদক    |    ১০:১৩ এএম, ২০২২-১২-০৯

রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

"দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব "এই শ্লোগানে রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। 
শুক্রবার (০৯ডিসেম্বর ) সকালে রাঙামাটি জেলা প্রশাসন ও রাঙামাটি  দুর্নীতি দমন কমিশন (দুদক) এর  উদ্যোগে  রাঙামাটি জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এই দিবস পালন করা হয়। 
দিবসটির শুরুতে   জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটি সূচনা করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। 
এর পর পর জেলা প্রশাসক কার্যলয়ের সামনে দিবসটি উপলক্ষে মানববন্ধন অংশ নেন।
পরে জেলা প্রশাসক কার্যলয়ের নিজস্ব সম্মেলন কক্ষে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এতে জেলা মোহাম্মদ মিজানুর রহমন এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম,  দুর্নীতিদমন কমিশনের উপ পরিচালক মোঃ শফি উল্লাহ, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল  সহ রাঙামাটি জেলা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা,  বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্কাউট, স্বেচ্ছাসেবক সহ গণমাধ্যম কর্মীরা অংশ নেন।