কাপ্তাই প্রতিনিধি | ০৫:৪২ পিএম, ২০২২-১২-০৫
রাঙামাটির কাপ্তাইয়ের শিলছড়ি এলাকার বাসিন্দা কৃষক বাচ্ছু। কৃষি কাজ করেই স্ত্রী-পুত্র সহ পরিবার পরিজন নিয়ে সংসার চলে তার। তবে সম্প্রতি ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবে তার বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে। যার ফলে লক্ষ টাকা ঋণ নিয়ে তার হাতে গড়ে তোলা মিশ্র ফল ও সবজি বাগানটি ঘুর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যায়। যার ফলে অসহায় কৃষক বাচ্ছু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। স্ত্রী, সন্তানদের নিয়ে কৃষক বাচ্চু নদী হতে বহু কষ্ট করে পানি সংগ্রহ করে তার স্বপ্নের বাগানটি গড়েছিল।
এছাড়া এইবছর শাকসবজি ও বিভিন্ন ফল বিক্রি করে ঋণ শোধ করার স্বপ্ন বুনছিলো সে। কিন্ত সব স্বপ্ন এক নিমিষে ভেঙ্গে দিয়েছে ঘুর্ণিঝড় সিত্রাং।
এদিকে বিষয়টি নজরে আসে কাপ্তাইয়ের মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের। কৃষক বাচ্চুর বাগান পরিদর্শন করতে গেলে ইউএনওকে সে আবার ঘুরে দাঁড়ানোর জন্য একটি সেচ পাম্পের আবেদন জানান। আজ (সোমবার) ইউএনও এর দপ্তরে কৃষক বাচ্চুকে একটি সেচ পাম্প প্রদানের মাধ্যমে তার ইচ্ছাটি পূরণ করলেন ইউএনও মুনতাসির জাহান। কৃষক বাচ্ছু পাম্পটি হাতে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং ইউএনও এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এইসময় কাপ্তাই উপজেলা পিআইও রুহুল আমিন উপস্থিত ছিলেন।
এবিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, বাচ্ছু একজন পরিশ্রমী কৃষক সে বহুকষ্ট করে একটি বাগান করেছিল। ঘূর্ণিঝড় সিত্রাং এ তার সব কৃষি বাগান লণ্ডভণ্ড হয়ে যায়। ওর একটি ইচ্ছা ছিল সেচপাম্পের আমি তার ইচ্ছাটি পূরণ করেছি মাত্র। আমার বিশ্বাস বাচ্ছু আবার ঘুরে দাঁড়াবে। সেচ পাম্পটি পেয়ে কৃষক বাচ্চুর হাঁসিটা আমার অনেক ভালো লেগেছে।
কৃষক এনামুল হক বাচ্ছু জানান, আমি একজন কৃষক এবং কৃষি কাজ করে পরিবার পরিজন নিয়ে চলি। সম্প্রতি সিত্রাংয়ে আমার স্বপ্নের বাগানটি লণ্ডভণ্ড হয়ে যায়। এছাড়া আমার কৃষক কার্ড থাকা সত্বেও বাগান লণ্ডভণ্ড হওয়ার পরও কৃষি অফিস হতে এ যাবৎ কেউ কোন খোঁজ খবর নেয়নি। এবং কোন প্রণোদনা দেয়নি। আমাদের কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার হল গরীব অসহায়দের বন্ধু। যখন যে সহযোগিতা চেয়েছি, স্যারের নিকট তা পেয়েছি। আমাকে এই সেচ পাম্পটি দেওয়ায় অনেক আনন্দ ও খুশি হয়েছি। আমি এজন্য উনাকে অনেক ধন্যবাদ জানাই।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited