নিজস্ব প্রতিবেদক | ০৪:০৬ পিএম, ২০২২-১২-০৪
বাংলাদেশ থেকে যক্ষ্মা রোগ পুরোপুরি নির্মূল করা না গেলেও সব ধরনের যক্ষারোগীকে চিকিৎসার আওতায় আনা গেলে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
রোববার ( ০৪ ডিসেম্বর) সকালে রাঙামাটি শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতির ( নাটাব) এর উদ্যোগে যক্ষারোগী সনাক্তকরণে শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনা সভা বক্তারা এ মন্তব্য করেন ।
এসময় নাটাব এর সভাপতি একেএম মকছুদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি সিডিসি'র জুনিয়র কনসালন্টেন ডা. সুশোভন দেওয়ান।
এতে অন্যন্যের মধ্যে রাঙামাটি সিভিল সার্জন অফিসের ডা.আবু ফয়সাল, রাঙামাটি সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মো, মুসলিম উদ্দিন, নাটাব এর ঢাকা প্রতিনিধি মো. হেলাল খোন্দকার , জেলার প্রায় ৩০ জন স্থানীয় স্কুলের শিক্ষক সহ সংশ্লিষ্ট অনেকেই।
আলোচনা সভা নাটাব এর পক্ষ থেকে জানান , বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) দেশের ঐতিহ্যবাহী বৃহত্তম জাতীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। যক্ষ্মা নিয়ন্ত্রণে নাটাব ১৯৪৮ সাল থেকে নিরন্তর কাজ করে যাচ্ছে। নাটাব যক্ষ্মা রোগী শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থ্য করে তোলার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। সামাজিক কুসংস্কার, অজ্ঞতা, অবহেলা, অর্থনৈতিক সংকট ও তথ্যের অভাবে যক্ষ্মা রোগীরা চিকিৎসা কেন্দ্রে সঠিক সময়ে যায় না, চিকিৎসা নিলেও নিয়মিত ঔষধ সেবন এবং পূর্ণ সময় ব্যাপি চিকিৎসা গ্রহণ করেন না। এ ব্যাপারে সমাজের সচেতন ব্যক্তিদের আরও বিশেষ ভূমিকা রাখতে হবে। নাটাব সরকারের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর অংশীদার হিসেবে ২০০৪ সাল থেকে GFATM এর আর্থিক সহযোগীতায় যক্ষ্মারোগীদের চিকিৎসা সম্পর্কে সচেতন করে তোলা এবং তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসার জন্য সূশীল সমাজকে সাথে নিয়ে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে আসছে বরে মন্তব্য করেন তারা।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited