লংগদু প্রতিনিধি | ০৪:০৭ পিএম, ২০২২-১১-২৮
রাঙামাটির লংগদুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর), লংগদু উপজেলা সদরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত অাইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব উসমান এর সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
অতিথি হিসেবে বক্তব্য দেন, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু।এছাড়াও বগাচতর ইউপি চেয়ারম্যান আবুল বশর, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, সাংবাদিক আরমান খান সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগন বক্তব্য দেন।
বক্তারা, সকলের সমন্বিত উদ্যোগে লংগদু উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্থিতিশীল থাকে এবং মাইনীমুখ - লংগদু সড়কের কাজটি যাতে দ্রুত শেষ করা যায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।
এসময় উপজেলার বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান গন সহ আইন শৃঙ্খলা কমিটি নিয়মিত সদস্যগন উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও বাঁশ জব্দ করেছে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited